হাওরবাসীর পাশে আছে শেখ হাসিনার সরকার: ত্রাণমন্ত্রী

শফিকুল ইসলাম, নেত্রকোনার মদন থেকে
২৫ এপ্রিল ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৬:৪৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী নেত্রকোনা জেলাজুড়ে একদিকে পানি, আরেকদিকে মানুষের মলিন মুখ। এর মাঝখানে দাঁড়িয়ে আমরা আপনাদের জন্য সহায়তা নিয়ে এসেছি।আতঙ্কিত হওয়ার কিছু নাই। শেখ হাসিনার সরকার অসহায় হাওরবাসীর পাশে আছে। এখানকার পরিস্থিতি এমন যে, কৃষকরা ৮০ হাজার টাকার গরু ৩০ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন।গত ৩০/৪০ বছরে হাওরে এমন পানি আর আসেনি। প্রকৃতির বিরুদ্ধেতো আর লড়াই করা যায় না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওর এলাকা পরিদর্শনের আগে কয়রা হাওরের পাড়ে এক মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি হাওর এলাকার দুর্গত ৩শ’ মানুষের হাতে ১৫ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে তুলে দেন। অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের এমপি (বারোহাট্টা ) যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, সংসদ সদস্য ইফতেখারুল আলম, জেলা প্রশাসক মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘গত একমাস যাবত আপনারা লড়াই করছেন, আমরাও আপনাদের সঙ্গে আছি। শেখ হাসিনা সরকারের খাদ্যগুদামে খাদ্যের কোনও অভাব নাই। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।আগামী ফসল না ওঠা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।’

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যা কবলিত এলাকার বিদ্যুৎ বিল আদায়ে পল্লী উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগ যেন চাপ না দেয়, সে বিষয়টি মীমাংসার জন্য আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবো। একইসঙ্গে বন্যা কবলিত এলাকার স্কুলগামী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনার জন্য আমি শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলবো। আপনারা আস্থা রাখুন, একটা শুভ সংবাদ পাবেন।’

পরে তিনি স্পিডবোটে করে কয়রা হাওর পরিদর্শন করেন।

/টিএন/ এপিএইচ/

আরও পড়ুন: 

ত্রাণ নিয়ে কারচুপি হতে দেবেন না: মায়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম