এবার দীর্ঘস্থায়ী হবে ঝড়-বৃষ্টি, তাপদাহ আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১১:৫০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১১:৫৩

মৌসুমী বায়ুর প্রভাবে দিনভর বৃষ্টি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিনের টানা বর্ষণ কমে যায় মঙ্গলবার। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে বৃষ্টি হওয়ায় তা কমে আসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার থেকে আকাশ অনেকটা পরিষ্কার থাকবে। এছাড়া এবারের মৌসুমি বায়ু বেশিদির স্থায়ী হতে পারে, তাই ঝড়-বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে। একইসঙ্গে তীব্র গরমও পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, চৈত্র ও বৈশাখের শুরুটা যতটা আরামদায়ক ছিল আগামীতে সেটা না থাকার সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহেই মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। এদিকে, নতুন অনুসর্গ হিসেবে রাজধানীর বেশিরভাগ বাসার মেঝে ও দেয়াল ভিজে উঠছে। যদিও আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, হুটা করে তাপমাত্রার তারতম্য হওয়ায় এমনটা হচ্ছে, ভয়ের কিছু নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছেন, এবার এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হলো সেটা ১৯৮১ সালের পর এই প্রথম। এতোবছরে এপ্রিলে এই পরিমাণ বৃষ্টিপাত মাপা হয়নি। ফলে আগাম বন্যার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে। আবহাওয়া অফিস বলছে, স্বাভাবিকের তুলনায় ৭৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও ভ্যাপসা গরম অনুভূত হয় দিনভর। রাতে ভারি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমলেও বুধবার থেকে আকাশ পরিষ্কার থাকবে।

আবহাওয়ার এই খামখেয়ালি ভাব বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারি বর্ষণের পর তাপমাত্রা বাড়বে এটা স্বাভাবিক। এসময় তাপমাত্রা এরকমই থাকার কথা। বৃষ্টি এবার থাকবে।’

তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ু এসেছে। আমাদের হাতে থাকা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে এবার বৃষ্টি দীর্ঘসময় থাকবে।’

আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছরই ঋতু পরিবর্তনের পর সাধারণ মানুষ এমনকিছু বিষয়ে অবাক হয় যেটা আগেরবারও সে দেখেছে। কিন্তু তথ্য দেখলে প্রমাণ করে দেওয়া যাবে খুব তারতম্য হয় না।’

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম