ন্যায়বিচার পেতে অসচ্ছল বিচার প্রার্থীদের জেলা লিগ্যাল এইড অফিসারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার চায় বিনা কারণে ও বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকে। এ জন্য যাদের আইনি লড়াই করার সামর্থ্য নেই তারা জেলা লিগ্যাল এইড অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি ওই অসচ্ছল ব্যক্তির পক্ষে আইনজীবী নিয়োগ এবং মামলার জন্য আইনি সহায়তার ব্যবস্থা করবেন।’
বুধবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।’
/এসআই/এসএনএইচ/







