'লিগ্যাল এইড শুধু সহায়তা নয়, একটি অধিকার'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৪:০২আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:০৯

লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটা একটি অধিকার।তাই প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

‘সুপ্রিম কোর্টে আইনগত সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বুধবার (২৬ এপ্রিল) এই সভার আয়োজন করে।

কাজী রিয়াজুল হক বলেন, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোর সংশোধনালয়ের শিশুদের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ করানোর সিদ্ধান্ত নিয়েছি। এরকম আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার সবসময় সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘২০০০ সালে লিগ্যাল এইড আইন হওয়ার পর এটি তেমনভাবে বাস্তবায়ন করা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সঙ্গে কাজ করার সময় অনেক জায়গায় গিয়েছি। এখন আইনি সহায়তার বিষয়টি অনেক স্পষ্ট হয়েছে।’  

সভায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড একটি আইন দ্বারা গঠিত। এর সীমাবদ্ধতা রয়েছে। তবু আইনি সহায়তা দেওয়ার স্বার্থে সরকারি তহবিলের পাশাপাশি প্রধান বিচারপতির সহযোগিতায় আমরা নিজেরা আরেকটি তহবিল গঠনে কাজ করছি।’

বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক আইনজীবী সালমা আলী প্রমুখ।

/এমটি/ইউআই/এসএমএ/এফএস/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম