প্রতিটি কারখানায় সেফটি কমিটি থাকা বাধ্যতামূলক: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৫:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:০৪

শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলাদেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত বাংলাদেশে এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও এ কমিটি গঠন করা হবে।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়ও অনুষ্ঠানে শ্রমপ্রতিমন্ত্রী, আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাস বিরেডডি, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি বের করা হবে এবং সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আরও জানানো হয়, এছাড়াও আগামী শুক্রবার জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে তেজগাঁও কলেজের সামনে থেকে সকাল ১০টায় র‌্যালি বের হবে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম