‘নির্বাচন বানচালের চেষ্টা করলে জবাব দিতে প্রস্তুত দেশের মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ১১:৪৩আপডেট : ০১ মে ২০১৭, ১২:৪২

মে দিবসের সমাবেশে ওবায়দুল কাদের ও মাহবুব-উল-আলম হানিফ বিএনপি যদি ৫ জানুয়ারির মতো আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে তবে দেশের সাধারণ মানুষ তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আগে একটি র‌্যালি বের হয়ে গুলিস্তান, জিপিও মোড়, হাইকোর্ট চত্তর ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ইদানিং নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিচ্ছে বিএনপি, যা সংবিধানে নেই। আগামী নির্বাচনে সঠিক সময়ে বর্তমান সরকারের অধীনে হবে। সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। তবে দলটি যদি ৫ জানুয়ারির মতো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে তাহলে দেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।’

/এপিএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম