সিটিং সার্ভিস চলবে আরও তিন মাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ১৭:২৯আপডেট : ০৩ মে ২০১৭, ১৭:২৯

সিটিং সার্ভিস রাজধানীতে সিটিং সার্ভিস বাস-মিনিবাস আরও তিন মাস চলাচল করতে পারবে। এই সময়ের মধ্যে নগরীতে সিটিং সার্ভিস বাস-মিনিবাসের প্রয়োজনীয়তা অনুসন্ধান ও সুপারিশ দিতে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান বলেন, ‘একটি কমিটি করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে সিটিং সার্ভিস বাস-মিনিবাস স্থায়ীভাবে উঠে যাবে নাকি বহাল থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিআরটিএ’র সূত্র জানায়, মঙ্গলবার (২ মে) সিটিং সার্ভিস সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিআরটিএ পরিচালক শেখ মাহবুব-ই-রব্বানীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি করা হয়। কমিটিতে বিআরটিএ’র দুই প্রতিনিধি, একজন করে মালিক, শ্রমিকনেতা ও পুলিশের প্রতিনিধি এবং সাংবাদিক নাইমুল ইসলাম খান, অজয় দাশগুপ্তসহ তিন সাংবাদিককে রাখা হয়েছে।
সিটিং সার্ভিসের আদৌ প্রয়োজন আছে কিনা বা থাকলে কী পরিবর্তন আনা দরকার, কমিটি এসব সুপারিশ দেবে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ তিন মাস সিটিং সার্ভিস চালু থাকবে।
প্রসঙ্গত, রাজধানীতে গত ১৬ এপ্রিল থেকে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ করা হয়। বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে সড়কে বাস নামানো বন্ধ রাখেন মালিকরা। এতে নাগরিকরা চরম দুর্ভোগে পড়লে গত ১৯ এপ্রিল পরিবহন মালিকদের সঙ্গে এক জরুরি সভায় ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিআরটিএ। এর মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার (৪ মে)।
/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক