দেশের আটটি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৬৯ শতাংশ। ১০ বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৮০. ৩৫ শতাংশ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এদিকে, বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরা হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
মোবাইলের খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফল জানতে পারবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে হলে এসএমএস অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে।
এছাড়া ওয়েবসাইট থেকে থেকেও পরীক্ষার্থীরা ফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনও হার্ডকপি সরবারহ করা হবে না।
/এসটি/
আরও পড়ুন:
এবার পাসের হার কম, মেয়েদের ফল ভালো
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০.৩৫ শতাংশ
এসএসসিতে পাসের হার ৮১.২১, মাদ্রাসায় ৭৬.২০ ও কারিগরিতে ৭৮. ৬৯








