জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের নামে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৩:৪১আপডেট : ০৪ মে ২০১৭, ১৩:৪৫

মঈনুদ্দিন খান বাদল

সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপনের বিরোধীদের সম্পর্কে ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করায় জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুস সাত্তারের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ নোটিশ পাঠান।

আইনজীবী  তৈমুর আলম খন্দকার জানান, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে মঈনুদ্দিন বাদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে বলা হয়েছে, জাতীয় ঈদগাঁওয়ের পাশে স্থাপিত মূর্তির যারা বিরোধিতা করে তাদের বানরের সঙ্গে তুলনা করা শিষ্ঠাচার বহির্ভূত, অপমানজনক। যা দেশের ৯২ ভাগ মুসলিম সমাজকে অপমান করেছে এবং এটা সংবিধান পরিপন্থী বক্তব্য, যা আইনত দণ্ডনীয়।
নোটিশে আরও বলা হয়, এ বক্তব্য দ্বারা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন যার আইনগত ও সাংবিধানিক অধিকার আপনার নেই।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম