ধানমন্ডিতে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৭, ১৬:৩৪আপডেট : ০৫ মে ২০১৭, ১৬:৫০

ধানমন্ডিতে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) দুপুরে ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার মৃতদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।
পথচারী মো. ফয়সাল রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ধানমন্ডি ২৭ নম্বর রোডে ওই বৃদ্ধা রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তবে বৃদ্ধার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
/এআইবি/এসটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম