১৭টি বিদ্যুৎ প্রকল্পে অগ্রগতি শূন্য: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্টি
০৭ মে ২০১৭, ১৯:১৮আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:১৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশের বেশ কিছু বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন,  ‘১৭টি বিদ্যুৎ প্রকল্পে অগ্রগতি শূন্য। এই প্রকল্পগুলো ২০১৫ ও ২০১৬ সালে হাতে নেওয়া হয়েছে।’ রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ অপর্যাপ্ত উল্লেখ করে নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে জ্বালানি বলেন, ‘বর্তমান অবস্থায় গ্যাস নেটওয়ার্ক বাড়ালে পরিস্থিতি আরও জটিল হবে। তবে ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ পাওয়া সাপেক্ষে আর্থিক ও কারিগরিভাবে ইতিবাচক বিবেচিত হলে গ্যাস সরবাহের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’

এদিকে একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘‘চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের অধিকাংশের অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এ সব চিনিকল পর্যায়ক্রমে সুষমকরণ, আধুনিকীকরণ ও প্রতিস্থাপন (বিএমআর) প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সারাবছর চিনিকলগুলো চালু রাখার লক্ষ্যে অমৌসুমে ‘র’ সুগার আমদানি করে হোয়াইট সুগার উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’’

নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় বর্তমানে দেশে ১ লাখ ২২ হাজার ৯০৫টি ক্ষুদ্র, ৬ হাজার ১০৩টি মাঝারি ও ৩ হাজার ৬৩৯টি বৃহৎ শিল্প গড়ে উঠেছে।’

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম