একাদশে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:০১

অনলাইনে ভর্তি এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।


উদ্বোধন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন,‘আজ মঙ্গলবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। সঠিকভাবে তথ্য দিয়ে এ পদ্ধতিতে ছাত্রছাত্রীরা সহজেই আবেদন করতে পারবে।’ তিনি জানান, অনলাইনে আবেদনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন। ভর্তির সময় আগে যে কষ্ট হতো এখন আর তা হবে না।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সব তথ্য, সময়সূচি, ভর্তি নির্দেশিকা ও আবেদনের নিয়মাবলী নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং শিক্ষাবোর্ডের নিজ ওয়েবসাইট থেকেও জানা যাবে। ভর্তির আবেদন মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত। আগামী ২৭ থেকে ২৯ মে আবেদন যাচাই-বাছাই চলবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৫ জুন, দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ১৮ জুন। ভর্তি চলবে ২০ থেকে ২২ জুন এবং ২৮ ও ২৯ জুন।

উদ্বোধন অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব  ড. মোল্লা জালাল উদ্দিন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক মো. কায়কোবাদ উপস্থিত ছিলেন।  

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান এসব তথ্য জানান।

/এসএমএ/

আরও পড়ুন


গণিত ও ইংরেজির কারণে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

যে কারণে রাজধানীর নামি স্কুলগুলোতে শতভাগ পাস নেই

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি