শেখ হাসিনাকে অনুসরণ ও অনুকরণ করেছেন খালেদা জিয়া: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ২১:০১আপডেট : ১১ মে ২০১৭, ০০:৩৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ফটো) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ঘোষণায় নতুনত্ব কিছু খুঁজে পাননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ভিশনারি নেত্রী। তিনি ভিশন ২০২১ বাস্তবায়ন করছেন। বিএনপি নেত্রী এতদিন পরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ ও অনুকরণ করেছেন মাত্র।’

বুধবার (১০ মে) সন্ধ্যায় বনানীর নিজ বাসভবনে অনির্ধারিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘তারা যা বলেন, নিজেরাও তা মানেন না। এ ভিশন তারা নিজেরাও মানেন কিনা সন্দেহ রয়েছে।’ তাদের পক্ষে এ ভিশন বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকে, যা নিজ নিজ দেশের সংবিধানে বলা রয়েছে। কাজেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর যে প্রস্তাব তারা  ‘ভিশন ২০৩০’-এ করেছেন তা বাস্তবসম্মত নয়।’
আরেক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির সামনে বিএনপির বিশেষ কোনও লক্ষ্য ছিল না। এ জন্যই তারা আমাদের প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০২১’কে অনুসরণ করেছেন। বাংলাদেশের ‘ভিশন ২০২১’ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, যা বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। ভিশন ২০২১ অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এর প্রশংসা করে নাইরোবিতে বক্তৃতা করেছেন।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।’ ‘ভিশন ২০৩০’ ঘোষণা বিএনপি আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রথম পদক্ষেপ বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
/এসআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক