বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হবে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৫:৪৫আপডেট : ১১ মে ২০১৭, ১৫:৪৯

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হবে: নোমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন ২০৩০ প্রসঙ্গে দলটির ভাইস চেয়্যারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হবে। প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা থাকলে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশের যে অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা পেয়েছিলাম এই সরকার সেটা ধ্বংস করেছেন। আমরা ক্ষমতায় গিয়ে তা ফিরিয়ে দিতে চাই।’ 

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে। এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম ছাড়া কোনও স্বৈরাচারী সরকারের পতন হয়নি।’

হাওরের দুর্ভোগ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘তারা আমাদের বলে, আমরা নাকি ফটোসেশন করতে যাই, ত্রাণ দিতে নয়। হাওর জেলার মানুষ জানে আমরা কেন গিয়েছিলাম।’

এসময় তিনি খায়রুল কবির খোকনসহ বিরোধী দলীয় সব রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্যে রাখেন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। 

 /আরএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম