বাংলাদেশ থেকে বিদেশি চাকরিজীবীরা বছরে পাচ্ছে ৫০০ কোটি ডলার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৭:৪০আপডেট : ১১ মে ২০১৭, ১৭:৪০

ড্যাফোডিল ইন্টান্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশে প্রায় ২ লাখ বিদেশি কাজ করেন। এখান থেকে তারা বছরে ৫০০ কোটি ডলার নিয়ে যান। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের (এসইআইপি) নির্বাহী প্রকল্প পরিচালক আবদুর রউফ তালুকদার মনে করেন, দেশেই দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে এই বিপুল অর্থ ধরে রাখা সম্ভব হবে। বৃহস্পতিবার (১১ মে) সকালে রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এসইআইপি’র নির্বাহী প্রকল্প পরিচালক আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ৭০ লাখ মানুষ কাজ করছে। তারা বছরে প্রায় দেড়শ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘শ্রমবাজার সম্প্রসারণে দেশের ইতিবাচক ব্র্যান্ডিং করতে হবে। আগের তুলনায় অনেক বেশি দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম হয়েছি আমরা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর কোনও বিকল্প নেই।’

একই মত প্রকাশ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘বাংলাদেশেও দক্ষ কর্মী আছে, আমাদের এখন এই ব্র্যান্ডিং করতে হবে। প্রাইভেট পার্টনার প্রজেক্টের (পিপিপি) সঠিক প্রয়োগ ছাড়া দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নতি কখনও সম্ভব নয়।’

ড্যাফোডিল ইন্টান্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের সনদপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও অতিথিরা ড্যাফোডিল ইন্টান্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সনদ বিতরণ এবং নবীনবরণ করা হয়। এছাড়া দুই শিক্ষার্থী রোকনুজ্জামান ও সাইফুলকে ফিকান আইটি সল্যুশনের পক্ষে চাকরির নিয়োগপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান। এছাড়া চারটি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ক্রেস্ট। এগুলো হচ্ছে ইউথ ফায়ার আইটি, বুস্ট আইটি সল্যুশন, অপরচুনিটি আইটি ও টাচটেক আইটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টান্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে আরও ছিলেন দীপ্তির উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান,এসইআইপি পিকেএসপি উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবুল কাশেম প্রমুখ।
/সিএ/জেএইচ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম