বিসিআইএম চলছে ধীরগতিতে: চীনা রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ২০:২৭আপডেট : ১১ মে ২০১৭, ২০:২৭

বিসিআইএম চলছে ধীরগতিতে: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) যোগাযোগের জন্য অর্থনৈতিক করিডোরের অগ্রগতি ধীরগতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। বৃহস্পতিবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চীনের রাষ্ট্রদূত বলেছেন, ‘আগামী বছরে বিসিআইএম অর্থনৈতিক করিডোরের বৈঠক হবে, সেই আশায় আমরা বসে থাকতে পারি না। আমাদের কর্মকাণ্ড শুরু করতে হবে। চার দেশের সম্মতি নিয়ে প্রকল্প গ্রহণ করতে চাই আমরা। তবে দুই বা তিন দেশ মিলেও কাজ শুরু করা যায়।’
চারটি দেশের ভিন্ন ভিন্ন চাহিদা এবং স্বাভাবিকভাবে এগুলো সম্পন্ন করা সময়সাপেক্ষ ব্যাপার বলে মনে করেন মা মিংচিয়াং। তিনি বলেন, ‘বিসিআইএম চীনের বৃহৎ ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের একটি অংশ। তবে এজন্য আমরা অপেক্ষা করতে পারি না। কারণ বিসিআইএম অর্থনৈতিক করিডোরের প্রক্রিয়াটি চলছে ধীরগতিতে। কিন্তু সময় কারও জন্য থেকে থাকে না। আমাদের বাস্তববাদী হয়ে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে।’
চলতি মাসে ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের ফোরাম বৈঠক বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চাই, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রসঙ্গে বিভিন্ন দেশ আরও বেশি অবগত হবে এবং জনগণের সুবিধার জন্য তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি পাবে।’
ওয়ান বেল্ট ওয়ান রোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশের অবস্থান বলে উল্লেখ করেছেন মা মিংচিয়াং। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের ওপর দিয়ে চীনারা ব্যবসা করতো। এখন এ উদ্যোগের অংশ হতে পারে পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম বা ঢাকা-সিলেট মহাসড়ক। কারণ এটি স্থানীয় কর্মকাণ্ডের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বৃদ্ধি করতে পারে।’

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম