খুনি-ধর্ষকদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের গণসমাবেশ

ঢাবি প্রতিনিধি
১২ মে ২০১৭, ২০:২১আপডেট : ১২ মে ২০১৭, ২০:৩২

শাহবাগে গণজাগরণ মঞ্চের গণসমাবেশ ও বিক্ষোভ বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এসময় বক্তারা বলেছেন, এ ধর্ষণের ঘটনায় দেশের মানুষ সংক্ষুব্ধ। যদি এই ধর্ষণের ঘটনার বিচার না হয় এবং সরকার অপরাধীদের পাশে দাঁড়ায় তাহলে দেশের মানুষ এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
শুক্রবারে বিকেলে শাহবাগে প্রজন্ম চত্বরে আয়োজিত এ গণসমাবেশে গণজাগরণ মঞ্চের নেতারা ছাড়াও নারীনেত্রী খুশি কবীর, মুক্তিযোদ্ধা মান্নান ভাসানীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ধর্ষক খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, যখনই ধর্ষকদের বিরুদ্ধে এই দেশের মানুষ ফুঁসে উঠেছে, তখনই দুই ধর্ষক গ্রেফতার হয়েছে। কিন্তু আইনের ফাঁক ফোঁকর দিয়ে যেন তারা বেরিয়ে যেতে না পারে, সর্বোচ্চ শাস্তি যেন তাদের নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, এই দেশে আমরা আর একটি ধর্ষণের খবরও শুনতে চাই না, দেখতে চাই, পড়তে চাই না, লিখতে চাই না। যদি সরকার ধর্ষণ, খুন বন্ধ করতে না পারে তাহলে সরকারকে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
মুক্তিযোদ্ধা মান্নান ভাসানী বলেন, যতদিন এই দেশে অন্যায়, অবিচার, ধর্ষণ, খুন চলতে থাকবে ততদিন আমরা রাস্তায় থাকবো। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, সব ভয়ভীতি থেকে বের হয়ে প্রতিবাদ করার জন্য আমি ওই ঘটনার শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে অভিনন্দন জানাই। তিনি বলেন, তনু হত্যার পর সারাদেশের মানুষ আন্দোলনে ফেটে পড়লেও বিচার হয়নি। ধর্ষণকারীরা ভেবেছে ধর্ষণ হত্যার পরও পার পাওয়া যাবে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আর পার পাওয়ার সু্যোগ নেই। আমাদের এখন সচেতন, সোচ্চার দৃষ্টি রাখতে হবে যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
খুশি কবির আরও বলেন, আদালতে জবানবন্দি দেওয়ার পর সেই জবানবন্দি কিভাবে ফাঁস হয় আমরা তার জবাব চাই।
গণজাগরণ মঞ্চের মুখমাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, দেশে ক্রমাগত গুম, খুন, ৪/৫ বছরের শিশু ধর্ষণ হওয়ার পরও আমরা কিভাবে এত স্বাভাবিক থাকি? আমরা মানুষ কিনা আমার সন্দেহ হয়।
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু একের পর এক ধর্ষণ, খুনের পরও যদি বিচার না হয়, যদি অপরাধীদের পাশে দাঁড়ানো হয়, যদি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না করা হয়, তাহলে এই দেশের মানুষ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং তার দায় সরকারকে নিতে হবে।
পরে গণ সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল টিএসসিতে গিয়ে শেষ হয়।
/কেআরএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম