সংবাদমাধ্যমকে পাঠকের বিশ্বাসযোগ্যতা অর্জনের উপর জোর দিতে হবে বলে মত দিয়েছেন বিডিনিউজ২৪.কমের হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন। তিনি বলেন, পাঠক যেন বিশ্বাস করে সেভাবে খবর প্রকাশ করতে হবে। বাংলা ট্রিবিউনের তিন বছর পূর্তি উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ২৪.কমের হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন বলেন, ‘সাংবাদিকতা করতে সাংবাদিকতার উপর ডিগ্রি করার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে নৈতিকতার প্রয়োজন রয়েছে। অনলাইনের নীতিমালা যদি দরকার হয়, তবে ইন্ড্রাস্ট্রির লোকেরা করবে।’
আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন মিডিয়া ও ফিল্ম স্টাডিজের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, প্রথম আলোর বিদেশ সংস্করণ সম্পাদক সেলিম খান, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলা নিউজ ২৪ এর হেড অব নিউজ মাহমুদ মেনন খান, বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা ও বিডিনিউজ ২৪ এর হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন।
/সিএ/এফএইচএম/








