‘শেষ বিচারে পাঠকই সব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ১৪:৩৮আপডেট : ১৩ মে ২০১৭, ১৪:৫২

বক্তব্য রাখছেন সেলিম খান সংবাদমাধ্যম প্রতিষ্ঠিত হতে গেলে বিশ্বাসযোগ্যতা লাগে। কারণ পাঠকরাই এর বিচার করে থাকে- বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন কথা বলেন দৈনিক প্রথম আলোর বিদেশ সংস্করণের সম্পাদক সেলিম খান। বাংলা ট্রিবিউনের তিন বছর পূর্তি উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেলিম খান বলেন, ‘সাংবাদিকতার মৌলিক তত্ত্ব সব জায়গায় এক, তবে মাধ্যমের ভিন্নতা আছে। উপস্থাপনাগত পার্থক্য থাকলেও মৌলিক জায়গায় এক। মানবজাতির সামনে নতুন নতুন সৃষ্টি আসছে, বিষয় হচ্ছে আমরা কীভাবে কাজে লাগাব।’

পাঠকরা কোথায় সঠিক খবর পাবেন, সেটা তারাই বিচার করেন মত দেন সেলিম খান, ‘প্রথমে ভুল খবরে বিভ্রান্ত হতে পারেন পাঠকরা। কিন্তু সবশেষে পাঠকরা বুঝে নেন কোথায় সঠিক খবর পাবেন।’

আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ও আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ হারুন উর রশীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক এর সম্পাদক গোলাম মোর্তোজা, বিডিনিউজ২৪.কমের হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলানিউজ২৪.কমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান ও বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা।

/সিএ/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক