ইনকিলাবকে ২দিনের আলটিমেটাম দিলেন সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ২১:০৩আপডেট : ১৪ মে ২০১৭, ২১:০৪

ইনকিলাব সাংবাদিক ও কর্মচারীদের পাওনা পরিশোধে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে ২দিনের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব চৌধুরী হাসান-উজ জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটামের কথা জানানো হয়।

সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চাকরিচ্যুত ১০০ জন সাংবাদিক-কর্মচারীর ২৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধে তালবাহানা করছেন। পাওনা চাইতে গেলে ইনকিলাব অফিসেও ঢুকতে দেওয়া হচ্ছে না, যা একেবারেই অমানবিক।

পাওনা আদায়ে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের সামনে কঠোর আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই। এ নিয়ে আজ বিকালে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে ইনকিলাব কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে পাওনা পরিশোধের আলটিমেটাম দেওয়া হয়। এতে ব্যর্থ হলে বুধবার (১৭ মে)  বিকাল ৩ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত প্রতিদিন ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

/জেইউ/  এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম