হলি আর্টিজানের মতো ঝুঁকি এখনও রয়েছে: ডেনমার্কের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৪:১৭আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:১৯

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার পর আমরা সবাই ঝুঁকির মধ্যে ছিলাম। এখনও আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। আমাদের চলাফেরায় এখনও সীমাবদ্ধতা রয়েছে। হলি আর্টিজানের মতো জঙ্গি আক্রমণের ঝুঁকি এখনও আছে। তাই নিজেদের রক্ষার জন্য আমরা নিজেরাই নানান পদক্ষেপ নিচ্ছি।’
মঙ্গলবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘আমার নিজের দেশেও (ডেনমার্ক) জঙ্গি আক্রমণের ঝুঁকি আছে।পৃথিবীতে ১৪০টি দেশে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। প্রত্যেকটি দেশে ঝুঁকির মাত্রা আলাদা। আমরা অন্য সহকর্মীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করে থাকি।’
রোহিঙ্গা বিষয়ে মিখাইল বলেন, ‘এটি একটি জটিল বিষয়। ইউরোপীয় ইউনিয়ন বা ডেনমার্ক এর কোনও সমাধান দেবে না। এটি দু’দেশ মিলেই সমাধান করতে হবে। তবে আমরা প্রতিটি দেশকে বলি আন্তর্জাতিক নীতি মেনে চলতে যাতে করে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হয়।’
মিয়ানমারের রাখাইন প্রদেশের অবস্থা সম্পর্কে মিকাইল বলেন, ‘সেখানে মানুষ মারা যাচ্ছে। আমরা সেখানে মানবিক সহযোগিতা দিচ্ছি।’
রামপাল প্রকল্প সম্পর্কে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি বিতর্কিত বিষয়। বাংলাদেশ সরকার বা জনগণ এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বা নেবে এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না। আমরা মনে করি, এ অবস্থায় যতো বেশি পরিবেশের ওপর প্রভাব সম্পর্কিত স্টাডি করা যায় ততো ভালো।’
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস।
/এসএইচজেড/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম