সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে... রাজেউন)। রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত জটিলসহ হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান।
সাবেক এই সচিব স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষী রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাজা বুধবার দুপুর ১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বাদ আসর ধানমন্ডি-৭ এ বায়তুল আমানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। খবর বাসস।
/এসটি/








