বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকরা নজরদারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ১৮:০৪আপডেট : ১৭ মে ২০১৭, ১৮:১২

পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ

বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশের  বাংলাদেশ মিশনগুলোতে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনও সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের পরামর্শ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির ১২তম বৈঠকে ‘বাংলাদেশ থেকে কোনও সাংবাদিক বিদেশে গিয়ে দেশের স্বর্থবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা, সে সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপরিশ করা হয়।’

বিজ্ঞপিতে আরও বলা হয়, সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সাংবাদিকদের এ ধরণের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে।

/এসএসজেড/এসএমএ/ 

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম