বিশ্ব মেট্রোলজি দিবস শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ০৫:৩৬আপডেট : ২০ মে ২০১৭, ০৫:৪১

বিশ্ব মেট্রোলজি দিবস (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) শনিবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস। ‘পরিমাপ পরিবহনের নিয়ন্ত্রক’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিনটি বাংলাদেশেও পালন করা হচ্ছে।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বিএসটিআই এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, মধ্যে রয়েছে বিএসটিআই এর প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসে আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মেট্রালজি দিবেসের গুরুত্ব বিষয়ক কথিকা প্রচার এবং র‌্যালি অনুষ্ঠিত হবে।
দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে।
উল্লেখ্য, সারাবিশ্বে পরিমাপের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি চালুর লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে বিআইপিএম (International Bureau of Weights & Measures) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত আন্তর্জাতিক পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৫৫ সালে ওআইএমএল (International Organization of Legal Metrology) প্রতিষ্ঠিত হয়।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম