পুরুষতান্ত্রিক মানসিকতা ধর্ষক তৈরি করে: কমলা ভাসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ২৩:০২আপডেট : ২০ মে ২০১৭, ২৩:২৯

কমলার সঙ্গে একবেলা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কমলা ভাসিন পুরুষতান্ত্রিক মনোভাব সমাজে নারীর প্রতি সহিংসতাকারী ধর্ষক সৃষ্টি করে বলে মনে করেন নারী অধিকার নেত্রী কমলা ভাসিন। তিনি বলেন, ‘কেউ ধর্ষক হয়ে জন্ম নেয় না, সমাজ ওদের ধর্ষক বানায়।’ শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘কমলার সাথে একবেলা’ শীর্ষক বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমলা ভাসিন বলেন, ‘একজন বাবা তার আট বছরের মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন, একজন নারী পুলিশ কনস্টেবল তার পুরুষ সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন, ঘটেছে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনাও।’
পুরুষতন্ত্রকে ‘কুসংস্কার’ হিসেবে অভিহিত করে কমলা বলেন, ‘‘তারা বলে ঈশ্বর আমাদের ‘ইনফেরিয়র’ করে সৃষ্টি করেছেন, অথচ প্রজনন ছাড়া নারী-পুরুষে কোনও পার্থক্য নেই।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুশী কবির, ফৌজিয়া খন্দকার, নাহিদ সুলতানা, প্রমুখ।
প্রতি বছর উদ্যমে উত্তরণে শত কোটির উদ্যোগে ঢাকায় আসেন কমলা ভাসিন।

ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক