স্পিকারের সঙ্গে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৬:২৮আপডেট : ২২ মে ২০১৭, ১৬:৩৯

ড শিরীন শারমিন চৌধুরী ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। সোমবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, সংস্কৃতি, সংসদীয় প্রক্রিয়া, জেন্ডারসমতা, দুই দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, ‘বাংলাদেশ শান্তি-সম্প্রীতির দেশ। এদেশের জনগনের সিংহভাগ ইসলাম ধর্মাবলম্বী হলেও সব ধর্মের মানুষের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সব ভেদাভেদ ভুলে সবাই মিলে মিশে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করে আসছে।’

চন্দ্রিকা কুমারাতুঙ্গা  শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন সময়ের স্মৃতিচারণসহ ওই সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম