মহানবী (স.)-এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২৩:৫৫আপডেট : ২২ মে ২০১৭, ২৩:৫৮

সৌদি আরবে মদিনায় সমজিদ-এ নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত শেষে মোনাজাত করছেন (ছবি- ফেকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২২ মে) বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন।
এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর জন্য মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।
শেখ হাসিনা পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করেন। পরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য বিমানযোগে মক্কা যাবেন।
প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদান শেষে সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেন।
সৌদি রাজকীয় এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল অভ্যর্থনা জানান।
শেখ হাসিনা গত ২০ মে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে রিয়াদ পৌঁছেন। রোববার (২১ মে) সৌদি রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ২৪ মে ভোরে দেশে পৌঁছার কথা রয়েছে।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম