মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শিক্ষক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০৩:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ০৩:৪৫

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এবং আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দাবি আদায় না হলে বাজেট ঘোষণার পর আগামী ৩১ জুলাই সারা দেশের শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। এদিন শিক্ষকদের গণস্বাক্ষর এবং মানবন্ধন কর্মসূচিও পালিত হবে। ২২মে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেছেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক।

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মাধ্যমিক স্তরের শিক্ষার মান আরও উন্নত হতো। বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেন তিনি।

সমিতির নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।

এছাড়া ২৬ জুলাই সারা দেশে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন শিক্ষকরা। ৩১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে। ১ থেকে ২০ আগস্ট জাতীয়করণের পক্ষে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ এবং ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম নুরুন্নাহার, সাংস্কৃতি সম্পাদক হেনা রাণী রায়, দফতর সম্পাদক মো. ইকবাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আবু জামিল মো. সেলিম প্রমুখ।

/আরএআর/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম