নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১০:০২আপডেট : ২৫ মে ২০১৭, ১০:০৩

কাজী নজরুল ইসলাম (ছবি: সংগৃহীত) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।’

বৃহস্পতিবার (২৫ মে) কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনি খিলখিল কাজী তুলেছেন সেবিষয়ে কাদের বলেন, ‘তার দাবিটি সমগ্র জাতীর দাবি। আমি যতটুকু জানি, কবি নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তার পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধার সৌরভ ও গৌরব ছড়িয়ে দেওয়া উচিৎ। সে বিষয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষভাবে অনুরোধ করবো। তবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ জনগণকে সঙ্গে নিয়ে মূলৎপাটন করতে না পারলে তাঁর জন্মদিন পালন স্বার্থক হবে না।’

এসময় অন্যানের মধ্যে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/পিএইচসি/এফএস/ 

আরও পড়ুন- 

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী আজ

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম