অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১২:০০আপডেট : ২৫ মে ২০১৭, ১২:১২

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে দলের ভেতরে (আওয়ামী লীগে) বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাইবাছাই করতে হবে।’

বৃহস্পতিবার শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়নের জন্য জেলার নেতাদের হাতে সদস্য ফর্ম তুলে দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর ওবায়দুল কাদের সারাদেশে সাংগঠনিক জেলার নেতাদের হাতে সদস্য নবায়ন বই তুলে দেন।

ইভিএম প্রসঙ্গে প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএম এর দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনারের কাছে এই যুক্তি জোরালোভাবে তুলে ধরবো।’

আওয়ামী লীগ বিচার বিভাগ করায়ত্ত্ব করতে চায়- বিএনপির এমন মন্তব্যের জবাবে ওবায়দুল বলেন, ‘বিচার বিভাগ বিএনপি করায়ত্ত্ব করেছে। তারা ক্ষমতায় থাকতে একজন শিক্ষককে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছিল এটা সবার জানা। তত্ত্বাবধায়ক সরকার করতে বিএনপি বিচারপতি কেএম হাসানের বয়স বাড়িয়েছিল।’

বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কিভাবে অনুমতি দেবে। তাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে এক সম্পাদক আরেক সম্পদককে মেরেছে। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়।’

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/বিএল/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক