‘জঙ্গি আস্তানার’ আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১১:৩১আপডেট : ২৭ মে ২০১৭, ১১:৩৫

নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে আশেপাশের লোকজনকে

সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির আশেপাশের বাড়ি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে শনিবার সকালে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়নি।

‘জঙ্গি আস্তানার’ আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিট। আর কিছুক্ষণের মধ্যেই দলটি তারা তাদের কাজ শুরু করবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামাগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। সিটিটিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাড়িটির দুটি ফ্ল্যাটে কোনও জঙ্গি নেই।

/এসএমএন/আরজে/এসটি/

আরও পড়ুন:

সোয়াতের অপেক্ষায় সাভারের ‘জঙ্গি আস্তানা’র অভিযান

‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও দুই শিশু উদ্ধার

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সাভারে কয়েকটি বাড়ি ঘেরাও, সকালে অভিযান

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম