প্রেষণে থাকা বিচারকরা সরকারি কর্মচারী না: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১১:১৮আপডেট : ২৯ মে ২০১৭, ১১:২২

প্রধান বিচারপতি এস কে সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘যেসব বিচারক প্রেষণে আছেন, তারা সরকারি কর্মচারী না। সুপ্রিম কোর্টের কর্মচারীরা কে কোথায় যায়, কি করে আমরা সব দেখি। তেমন তাদের ক্ষেত্রেও।’ বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন করে গেজেট প্রকাশের জন্য সোমবার রাষ্ট্রপক্ষ ফের সময়ের আবেদন করলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথপোকথনের এক পর্যায়ে প্রধান বিচারপতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিচার বিভাগের যত কর্মকর্তাকে ডেপুটেশনে দিয়েছি তাদের যদি প্রত্যাহার করি তাহলে কারও কিছু করার নেই। বিচারকদের ডেপুটেশনে দিয়ে সরকারের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করতে হাত বাড়িয়ে দিয়েছি। ১৮৯৭ সালের সেকশন ২১ দেখেন।’

১৭ বিচারকের বিদেশ গমন নিয়ে মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সারকুলার নিয়ে বলতে গিয়ে আদালত বলেন, ‘পত্রিকায় বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের দ্বন্দ্ব। আপনার মিনিস্ট্রিকে বলবেন, জেনারেল ক্লজ অ্যাক্টের ২১ পড়তে। সরকারকে বলবেন, যেসব বিচারক প্রেষণে আছেন তারা সরকারি কর্মচারী না।’

গত ২২ মে বিচারিক আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন সুপ্রিম কোর্ট। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। আদেশে হুঁশিয়ার দিয়ে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।

প্রসঙ্গত, প্রেষণে থাকা বিচারকদের বিদেশ সফরে সুপ্রিম কোর্টের পরামর্শের দরকার নেই বলে মন্ত্রণালয় মনে করলেও সুপ্রিম কোর্ট মনে করেন, মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী এটা করতে সরকার বাধ্য। কারণ, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ ও ১১৬ অনুচ্ছেদে কর্মরত বিচারক ও প্রেষণে থাকা বিচারকের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করা হয়নি।

এদিকে, বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন ‘গেজেট রাষ্ট্রপতির কাছে আছে’। পরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসবো না কাঁদবো? … অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।’

এরপর গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এ আদেশ দেন।

/এমটি/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম