সার্বভৌমত্ব রক্ষায় ষোড়শ সংশোধনী হয়েছে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৬:৫৮আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:২৬

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ষোড়শ সংশোধনী দেশের জনগণের সার্বভৌমত্ব রক্ষায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার (৩০ মে) উচ্চ আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে অ্যামিকাস কিউরিদের মতামত শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বিচারপতিদের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানে ষোড়শ সংশোধনী আনা হয়। এর আগে ওই সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলে অ্যামিকাস কিউরিদের মতামত শুনানি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবারের শুনানি শেষে মাহবুবে আলম বলেন, ‘আদালতে ১২ জন অ্যামিকাস কিউরির মধ্যে নয় জন ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দিয়েছেন। অন্যদিকে এক জন সংশোধনীর পক্ষে মত দেন। পাশাপাশি আইনজীবী আব্দুল মতিন খসরু আদালতের অনুমতি নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। মতিন খসরু শুনানিতে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টে যে রায় দিয়েছেন, ওই রায়ে কয়েকটি শব্দের বিষয়ে আপত্তি জানিয়েছেন। হাইকোর্টের রায়ে সংসদ সদস্যদের বিষয়ে বিরুপ উক্তি করা হয়েছে। ওই শব্দ বাদ দেওয়ার কথা আদালতকে জানান আব্দুল মতিন খসরু।

সংবিধানকে জগা খিঁচুরি করে সংশোধন করা হয়েছে প্রধান বিচারপতিরে এমন মন্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন এমনটা হয়নি।

/এমটি/ইউআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক