তৈরি পোশাক শিল্পে প্রতিবন্ধীদের নিয়োগ দিতে বললেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৯:২৯আপডেট : ৩০ মে ২০১৭, ২০:৩০

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তৈরি পোশাক শিল্প কারখানায় প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সব কাজ না পারলেও তাদের উপযোগী বিশেষ কাজে অন্য সাধারণ মানুষের চেয়ে বেশি দক্ষতার পরিচয় দিতে পারে। তাই বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমূখী কাজে নিয়োগ দিলে তারা মানবসম্পদ হিসেবে বেশি অবদান রাখতে পারবে।’
মঙ্গলবার (৩০ মে) রাজধানীর একটি হোটেলে ‘ইনক্লুসিভ বিজনেস’ কুড ইট লিড টু হাইয়ার প্রোডাকটিভিটি অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

সেমিনারে তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘তৈরী পোশাক শিল্পে প্রতিবন্ধীদের নিয়োগ দিলে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সমাজের মূল ধারায় তারা যুক্ত হবেন।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’

প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে এ ধরণের দৃষ্টান্তমূলক উদ্যোগ নেওয়ার জন্য জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ এপারেল ইন্ড্রাষ্ট্রি সিইবিএআই কে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এ উদ্যোগের ফলে এ সেক্টরের অন্য মালিকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। দেশের অর্থনীতি উপকৃত হবে, সমগ্র জাতি উপকৃত হবে।’

সব তৈরি পোশাক শিল্প মালিকদের প্রতি প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈষম্যহীন কর্মক্ষেত্র  সৃষ্টি ও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার কথা উল্লেখ করে মোঃ মুজিবুল হক চুন্নু বলেন, ‘কর্মে নিয়োগ বৈষম্য দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ কারখানায় ইনক্লুসিভ বিজনেস পলিসির অস্তর্ভূক্তি এবং প্রতিবন্ধীদের বিশেষ দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য সিইবিএআই এর সঙ্গে অনন্তা, বিটপি এবং শিনশিন গ্রুপের চুক্তি সই হয়।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন কাশেম খান, সিইবিএআই’র সভাপতি আতিকুল ইসলাম এবং আইএলও এর কান্ট্রিডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি প্রমূখ।

/এসআই/ এসএমএ/

আরও পড়ুন

পোশাক খাতে বিনিয়োগের কেন্দ্র হবে বাংলাদেশ: শ্রমপ্রতিমন্ত্রী 

কমে গেছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম