‘হুমকি-ধামকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৯:৫৪আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:৫৯

 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হুমকি-ধামকি না দিয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে, তারা আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবেন। এটা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ। তাই তাদের বলবো,আপনারা বারবার সংশয় প্রকাশ না করে, হুমকি-ধামকি না দিয়ে নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন।’

মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তাতে বলা যায়, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কয়েক দশকে জনসংখ্যা ও দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রোগীর চাপ শয্যা সংখ্যার তুলনায় কয়েকগুণ বেশি থাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থোপেডিক হাসপাতালের নতুন ১৪ তলা ভবনের কাজ হাতে নেওয়া হয়,যা আগামী বছর শেষ হবে।’

সরকারি হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোর সবচেয়ে প্রধান সমস্যা হলো- তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট। বর্তমানে হাসপাতালগুলোতে ৪০ হাজার কর্মচারীর পদ শুন্য। শূন্যতা পূরণে এক বছর আগে নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে এখনও বাস্তবায়নের আলো দেখছে না।’

/ইএইচএস/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম