দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৭, ১১:৫২আপডেট : ৩১ মে ২০১৭, ১২:৫৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

অস্ট্রিয়া সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এবং দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

শেখ হাসিনা আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে তাঁর অফিসে বৈঠকে করেন।

আনুষ্ঠানিক আলোচনা শেষে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর একটি সমঝোতা স্মারক সেই হয়।

সোমবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানীর গ্রান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান ও ইফতারে যোগ দেন।

সূত্র: বাসস

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম