ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত সাড়ে ৫৪ হাজার পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৪:০৯আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:০৯

ঘূর্ণিঝড় মোরা ঘূর্ণিঝড় মোরায় ১৬টি জেলার ৩১টি উপজেলার মোট ৫৪ হাজার ৪৮৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গোলাম মোস্তফা বলেন, ‘ঘূর্ণিঝড় মোরায় এ যাবত ৬ জন মারা গেছেন। এর মধ্যে কক্সবাজারে ৪ জন এবং রাঙামাটিতে ২ জন। ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ঘরবাড়ির সংখ্যা ১৯ হাজার ৯২৯টি এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৯ হাজার ৫৯৯টি ঘরবাড়ি।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কক্সবাজার। মোরায় ক্ষতিদের এ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ টাকা, ১৭শ’ মেট্রিক টন চাল, ৩শ’ বান্ডেল টিন এবং প্রতি বান্ডেল টিনের জন্য ৩শ’ টাকা হিসেবে মোট ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

 /এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান