ষোড়শ সংশোধনী: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ০৯:৪৬আপডেট : ০১ জুন ২০১৭, ০৯:৪৬

হাইকোর্ট উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানে আনা ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের যুক্তি শুনছেন। এর আগে ১০ জন অ্যামিকাস কিউরি তাদের মতামত দিয়েছেন। আজ উত্তর দিচ্ছেন অতিরিক্ত আটর্নি জেনারেল মুরাদ রেজা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের পাঁচ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের পাঁচ মে ওই সংশোধনীকে বাতিল ও সংবিধান পরিপন্থী বলে রায় দেয় হাইকোর্ট। ২০১৬ সালের ৫ মে অবৈধ ঘোষণা করে ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের ভিত্তিতে রায়টি ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আর এই আপিল শুনানির জন্য ১২ জন অ্যামিকাস কিউরির নাম ঘোষণা করেন আপিল বিভাগ।

/এমটি/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম