রাঙামাটি ও কেরানীগঞ্জে হামলার ঘটনার তদন্ত দাবি বিএনপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৩ জুন ২০১৭, ১৬:৫৮

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাঙ্গামাটির নাশকতার ঘটনা ও ঢাকার কেরাণীগঞ্জে বিএনপি নেতা আমান উল্লাহ আমানে বাড়ি ও বাড়ির পাশে মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেেএ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে বিএনপির লোকজনের ওপর হামলার উদ্দেশ্যেই মসজিদের দরজা-জানালা ভাঙচুর করেছে আওয়ামী লীগ এর নেতাকর্মীরা।


তিনি অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান আয়নালের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে।
মির্জা ফখরুল বলেন, শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা আমানউল্লাহ আমান এর উপস্থিতিতে কেরানীগঞ্জের হযরতপুরে এই ঘটনা ঘটে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অ্যাডভোকেট নিলুফা আক্তার ও লাইলি বেগমসহ অনেকে আহত হন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল  বলেন, রাঙ্গামাটিতে যে ঘটনা ঘটেছে, যুবলীগ নেতা মারা যাওয়ার পর সেখানে আগুন লাগে। এতেই বোঝা যায় এই আগুন কারা লাগিয়েছে। এসময় মির্জা ফখরুল রাঙামাটির ঘটনা ও কেরানীগঞ্জে আমানউল্লাহ আমান এর বাড়িতে ও স্থানীয় মসজিদে হামলার ঘটনায় তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন সারাদেশে বিএনপির ইফতার মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে, ইফতার আয়োজনের অনুমতি দিচ্ছে না। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাডভোকেট আহম্মেদ আজম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসএস/এমএ/টিএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম