মধুর ক্যান্টিনে জাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ২০:১৪আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:১৯

ঢাবির মধুর ক্যান্টিনে জাবি’র ভুক্তভোগী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংবাদ সম্মেলন করেছেন জাবির শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাবির মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জাবির ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের (৪র্থ বর্ষ) শিক্ষার্থী অলিউর রহমান সান। এ সময় তিনি বলেন,‘২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্রসংগঠনের কর্মীরা দফায় দফায় হামলা চালায়। এছাড়া পুলিশি হামলার পর উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের পুলিশে সোপর্দ করে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ধারণাগত ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে।’

নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনের ছয় দফা দাবি ৭ দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্শ্বিবিদ্যালয় কর্তৃপক্ষ দিলেও এখনও একটি গতিরোধক নির্মাণ ছাড়া আর কোনও কাজের অগ্রগতি হয়নি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

অলিউর রহমান সান অভিযোগ করে বলেন,‘নিহত শিক্ষার্থীদের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে না দেওয়ায় নিহতদের সহপাঠী,বন্ধু ও পরিচিতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ নিরাপদ সড়কের দাবিতে ওই দিনই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্রসংগঠনের হুমকির মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়।’

সম্মেলনে জাবির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত দুই জাবি শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়াসহ নিরাপদ সড়কের দাবিতে গত ২৬ মে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে বিকালে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে এক সাংবাদিক, বিশ্ববিদ্যালয় এর প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন। এরপর শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী উপাচার্যের ভবনে ভাঙচুরও চালায়। এ ঘটনায় আন্দোলনকারী ৩১ শিক্ষার্থীকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

 /এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম