মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে বিচারাধীন অবস্থায় কারাগারে মারা গেছেন আশরাফ শেখ। তিনি খুলনায় জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের মরহুম আফসার আলী শেখের ছেলে।
সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চলতি বছরের ২ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে আজকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১২টা ১৫ মিনিটের দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
/এআরআর/এআইবি/এসএনএইচ/








