গ্লোবাল এম গভ. অ্যাওয়ার্ড পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৪:১৮আপডেট : ০৫ জুন ২০১৭, ১৮:০৭

সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যুক্তরাজ্যের ব্রাইটন থেকে প্রাপ্ত ‘ডিজিটাল গ্লোবাল মোবাইলগভ অ্যাওয়ার্ড’ তুলে দেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ বছর গ্লোবাল মোবাইল গভর্মেন্ট (এম গভ.) অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির বিষয়ে উৎসাহ দেওয়াসহ বিভিন্ন উদ্দেশ্যে এ অ্যাওয়ার্ড দেয় বিশ্ব ব্যাংক এবং এম ফর লাইফ ডট ওআরজি। গত ৯ মে যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত মোবাইল গভ. ওয়ার্ল্ড সামিট-২০১৭ তে বাংলাদেশকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পুরস্কার গ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘এ বছর সারা বিশ্বের একশরও বেশি মোবাইল ভিত্তিক উদ্যোগ মনোনয়নের জন্য জমা পড়ে। চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এ পুরস্কার পেলো।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম