প্রাথমিকের পুল-প্যানেলভুক্ত শিক্ষকদের সংগীত প্রশিক্ষণ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৫:২১আপডেট : ০৫ জুন ২০১৭, ১৭:৩৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিকের পুল ও প্যানেলভুক্ত শিক্ষকদের সংগীত প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। গত রবিবার(৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ পরিচালক স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এসব শিক্ষকের প্রারম্ভিক প্রশিক্ষণ, প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের সঙ্গে বিষয়ভিত্তিক সংগীত প্রশিক্ষণও অন্তর্ভুক্ত ছিল।

ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখতে ও গুরুত্ব বিবেচনায় একযোগে সব প্রশিক্ষণ পরিচালনা করা বাস্তবসম্মত ও যৌক্তিক নয়। এতে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংগীত বিষয়ক কার্যক্রম স্থগিত থাকবে।

ওই নির্দেশনার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ পরিচালক বিজয় ভূষণ পাল বাংলা ট্রিবিউনকে বলেন, একইসঙ্গে অনেকগুলো ব্যাচের প্রশিক্ষণ পরিচালিত হওয়ায় প্রশিক্ষণ ঠিক মতো হচ্ছে না, রোজার মধ্যে প্রশিক্ষক ও শিক্ষকরাও ভালোভাবে মনোযোগ রাখতে পারছেনা, ফলে সংগীত প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এটা আপাতত জাতীয় স্বার্থেই স্থগিত করা হয়েছে, কারণ, পরিচালনা করলে অনর্থক সরকারের টাকা অপচয় হবে। ফলে ঈদের পরে আবার শুরু করা হবে।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম