বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পণ্য পরিবহনে ইইউ’র বিধিনিষেধ

চৌধুরী আকবর হোসেন
০৬ জুন ২০১৭, ০১:৪৫আপডেট : ০৬ জুন ২০১৭, ০৬:৩৭

বাংলাদেশকে ‘হাই রিস্ক’ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে আকাশপথে কার্গো পণ্য পরিবহনে বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোয় কার্গোতে পণ্য পাঠাতে বাড়তি তল্লাশির করার কথা বলছে তারা। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে বৈঠক করে বিধিনিষেধের বিষয়টি অবহিত করে।

কার্গো পণ্য পরিবহন সিভিল এভিয়েশন সূত্র জানায়, সোমবার সিভিল এভিয়েশন কার্যালয়ে আসে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল। তারা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরীসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ইইউ’র প্রতিনিধিরা জানান, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে ‘হাই রিস্ক’ দেশ হিসেব ঘোষণা দিয়েছে। নিরাপত্তার জন্য বাংলাদেশ থেকে যেসব পণ্য আকাশপথে কার্গোর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাবে, সেসব পণ্য দ্বিতীয় দফায় স্ক্যানিং (তল্লাশি) করতে হবে।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বলেন, ‘এ সিদ্ধান্তে আমাদের কার্গো পণ্য পরিবহনে কোনও সমস্যা হবে না। বাংলাদেশেও দ্বিতীয় ধাপে স্ক্যানিং করার সুযোগ রয়েছে।’

কার্গো পণ্য পরিবহন কাজী ইকবাল করিম বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেসব পণ্য আকাশপথে কার্গোর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে যাবে, সেসব পণ্য স্ক্যানিং-এ (তল্লাশি) সেকেন্ডারি মেথেড ফলো করতে হবে। প্রাথমিকভাবে আমরা সব পণ্য স্ক্যানিং করি। এখন প্রাথমিক স্ক্যানিংয়ের পাশাপাশি সেকেন্ডারি মেথড ফলো করতে হবে। এটা বাংলাদেশেও করা যেতে পারে, অথবা তৃতীয় কোনও দেশেও করা যাবে।’

তিনি আরও জানান, যেসব এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কার্গো পণ্য নিয়ে যাবে তারা চাইলে বাংলাদেশে দ্বিতীয় ধাপে স্ক্যানিং করতে পারবে কিংবা অন্য কোনও দেশেও করতে পারবে। মোট কথা, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমায় কার্গোপণ্য বাংলাদেশ থেকে নিতে হলে দ্বিতীয় ধাপে স্ক্যানিং করতে হবে।

দ্বিতীয় ধাপে স্ক্যানিং প্রসঙ্গে কাজী ইকবাল করিম বলেন, ‘দ্বিতীয় ধাপে স্ক্যানিং বলতে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে এক্সপ্লোসিভ ডিটাকশন মেথড। এক্সপ্লোসিভ ডিটাকশন মেথডের মধ্যে এক্সপ্লোসিভ ডিটাকশন ডগ (কুকুর) দিয়েও স্ক্যানিং করা যেতে পারে অথবা এক্সপ্লোসিভ ডিটাকশন যন্ত্রও হতে পারে। আমাদের এক্সপ্লোসিভ ডিটাকশন সিস্টেম (এলইডিএস) কেনা হয়েছে, এটি কার্যকর করতে দু’মাসের মতো সময় লাগবে। তবে বর্তমানে আমরা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অথবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াড দিয়ে স্ক্যানিং করতে পারবো।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্রসহ আধুনিক স্ক্যানিং যন্ত্র বসানো প্রক্রিয়া চলমান রয়েছে। যাত্রীদের লাগেজ তল্লাশি, যানবাহন তল্লাশি, তরল বিস্ফোরক শনাক্তকরণে আলাদা আলাদা যন্ত্র বসানো হচ্ছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের পরামর্শে এসব যন্ত্রপাতি কেনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু যন্ত্রপাতি সংযোজনের কাছে চলছে। এছাড়া বেশ কিছু যন্ত্রপাতি শাহজালালে সংযোজন হয়েছে, কিছু সংযোজনের কাজ চলমান রয়েছে। বাকি যন্ত্রপাতি ঢাকায় এলে সংযোজন করা হবে।

প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। এরপর যুক্তরাজ্যের পরামর্শে শাহজালালের নিরাপত্তার দায়িত্বে পায় ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইন। প্রতিষ্ঠানটি সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরামর্শ দেয়।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম