লংগদু হামলা: মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১০:৫৫আপডেট : ০৬ জুন ২০১৭, ১০:৫৫

জাতীয় মানবাধিকার কমিশন রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাইদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চার কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি। এই মিছিল থেকেই তিনটিলা, বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাহাড়িদের।

/জেইউ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম