২০ রোজার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ০১:০৪আপডেট : ০৭ জুন ২০১৭, ০৪:০৪

তৈরি পোশাক খাত তৈরি পোশাক খাতসহ সব সেক্টরে কর্মরত শ্রমিকদের বেতন ও  বোনাস ২০ রোজার মধ্যেই পরিশোধ  করার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (৬ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠকে এই সুপারিশ করা হয়।
সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের ট্রেড ইউনিয়ন সমস্যা নিরসনকল্পে আলোচনা অব্যাহত রাখতে এবং সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত ট্রেড ইউনিয়ন বহাল রাখার সুপারিশ করে কমিটি।

বৈঠকে ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা, অপ্রাতিষ্ঠানিক খাত বিল-২০১৫’ সম্পর্কে শ্রমিক প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে প্রতিনিধি মনোনয়নের জন্য একটি সম্ভাব্য তালিকা উপস্থাপন করা হয়।

/ইএইচএস/এমএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম