সংসদেও ব্যাংক আমানতের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১৪:৪৩আপডেট : ০৭ জুন ২০১৭, ১৪:৪৩

সংসদ অধিবেশন (ফাইল ফটো) আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন একজন মন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য। বুধবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তারা এ দাবি জানান।

আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ব্যাংকে আমানতের ওপর আরোপিত অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘সঞ্চয়ের ওপর কর আরোপ করা ঠিক হবে না। ফিক্সড ডিপোজিটের ওপর যাতে কর আরোপ না করা হয়। গরীবদের এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। সাধারণ মানুষ, স্বল্প বেতন পাওয়া মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। এখানে শুল্ক আরোপ করা ঠিক হবে না। নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমি কেবিনেটের সদস্য। কেবিনেটে এই বাজেট পাস হয়েছে। এর বিরুদ্ধে কথা বলা নৈতিকতা বিরোধী। তবে আমি জনগণের ভোটে নির্বাচিত। তাদের কথা বলতে হবে। এ সময় তিনি সঞ্চয়পত্রের সুদ না কমানোরও দাবি জানান।’

গত ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এ বাজেটে ব্যাংকে রাখা আমানতের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এরপর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনার জবাবে মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া এবং তার ছেলে যে কাজে পারদর্শী সেই কথাই উনি বলবেন। কিন্তু কীভাবে চুরি হলো সেটা বলতে পারেন নি। উনার মাথা খারাপ উনাদের সময় ৫০ হাজার কোটি টাকার বাজেট হতো। আর এখন ৪ লাখ কোটি টাকার বাজেট হয়। দেশের উন্নয়নের খবর রাখেন না বলেই খালেদা জিয়া ইচ্ছামতো কথা বলছেন।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে যতো বধ্যভূমি আছে এবং যেখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন সব জায়গায় একই ধরনের স্মৃতিস্তম্ভ করা হবে। সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার প্রকল্প পাস হয়েছে। যাতে একশ বছর পরেও নতুন প্রজন্ম বুঝতে পারে এটা একটা মুক্তিযোদ্ধার কবর। পাকিস্তানি ও রাজাকারদের ঘৃণ্য কাজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঘৃণাস্তম্ভ করার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ ঘৃণা জানাতে পারে। মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য প্রতি জেলা-উপজেলায় স্মৃতিস্তম্ভ করার প্রকল্প নেওয়া হয়েছে।’

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ডিপোজিটের ওপরে ট্যাক্স আরোপ করে মানুষের মধ্যে কনফিউশন... আতঙ্ক ছড়িয়ে দিলেন। ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না। কোন থিওরিতে এসব কথা বলেন। কথায় কথায় এক্সসাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিআইয়ের সঙ্গে কথা বলেছেন, প্রয়োজনে আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। সব কিছুর মধ্যে আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলি।’

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ইংলিশ মিডিয়াম স্কুলকে ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি জানিয়ে বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মধ্যবিত্ত সন্তান পড়ে। এই প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনলে একটা বৈষম্যের বিষয় এসে যেতে পারে। এ বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।’

ড. মুহম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. ইউনূসের বিষয়ে হিলারি ক্লিনটন কী ধরনের পদক্ষেপ নিয়েছিল সে বিষয়ে তাদের সিনেট কমিটি তদন্ত করছে। পশ্চিমা বিশ্ব কিছু কিছু দেশে তাদের ডমিনেশন প্রতিষ্ঠার জন্য লোক খুঁজে বেড়ায়। আমাদের দেশে কিছু মানুষ বসে থাকে, তারা সেই তল্পিবাহক হবেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন। পশ্চিমা প্রভুদের তল্পিবাহকরা আর কেউ নয়, এরা নব্য মীরজাফর। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

প্রথম দিনের আলোচনায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম, আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন।

/ইএইচএস/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম