আপন জুয়েলার্সের সোনা ফেরত দিতে বাজুসের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১৫:৩৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:৪৯

সংবাদ সম্মেলনে বাজুস নেতারা আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের জব্দ করা সোনা ফেরত দিতে ৪৮ ঘণ্টার অাল্টিমেটাম দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অাল্টিমেটাম দেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান।

তিনি বলেন, ‘বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।’

এ সময় সোনা জব্দের প্রক্রিয়াকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান তারা।

আল্টিমেটামের (ঘোষিত সময়) মধ্যে আপন জুয়েলার্সের সোনা ফেরত না দিলে নতুন কর্মসূচির ঘোষণা দেন এনামুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে- সোনা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন ও বিভিন্ন হুমকির প্রতিবাদে আগামী ১১ জুন থেকে দোকান বন্ধ রাখা, ১২ জুন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া এবং ১৫ জুন সব সোনা ব্যবসায়ীদের নিয়ে মহাসমাবেশ।

এ সময় তিনি সারাদেশের ২৮ লাখ সোনা ব্যবসায়ীকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

/আরজে/এসএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান