ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ, মোহাম্মাদ ইমরানের সম্ভাবনাই বেশি

শেখ শাহরিয়ার জামান
০৭ জুন ২০১৭, ২২:৫৭আপডেট : ০৭ জুন ২০১৭, ২৩:১৩

বাংলাদেশ-ভারত ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলির চুক্তিভিত্তিক নিয়োগ আগামি অক্টোবরে শেষ হতে যাচ্ছে। আর সে কারণে সেখানে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র ক্যাডারের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা সরকারের বিবেচনায় রয়েছে। তবে মোহাম্মাদ ইমরানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এ বিষয়ে জানতে চাইলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরানকে এ পদে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।
বিসিএস ১৯৮৬ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোহাম্মাদ ইমরান এর আগে উজবেকিস্থানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জেদ্দায় কনসুলেট জেনারেল, কোলকাতায় উপ-হাইকমিশনার, জার্মানি ও কানাডাতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়ে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসাবে কাজ করেছেন।
মোহাম্মাদ ইমরানকে নিয়োগ দেওয়া হলে তিনি সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলির স্থলাভিষিক্ত হবেন। ২০১৪ এর নভেম্বরে সৈয়দ মোয়াজ্জেম আলি ভারতে রাষ্ট্রদূত হিসেবে কার্যক্রম শুরু করেন। তার সময়ে ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন এবং ২০১৭ সালে শেখ হাসিনা ভারত সফর করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছরের জন্য বৃদ্ধি করেছে সরকার।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ওই কর্মকতাকে ২০১৪ সালের আগষ্ঠে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এবছর জুলাইতে তার মেয়াদ শেষ হওয়ার রয়েছে। আগামী বছরে বাংলাদেশ নির্বাচনের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে কোনও ধরনের পরিবর্তন আনছে না সরকার।

এদিকে, বিমসটেক আঞ্চলিক জোটে মহাসচিব পদে একজন বাংলাদেশিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘বর্তমানে শ্রীলংকার নাগরিক সুমিত নাকান্দালা মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে ২০১২ সালে নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২০১৪ থেকে কাজ শুরু করেন।

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, নেপাল, ভুটান ও থাইল্যান্ড বিমসটেকের সদস্য। বিমসটেকের সদর দফতর ঢাকায় অবস্থিত।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম