ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৩:১৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:২০

হাইকোর্ট বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য স্থায়ী ক্যাম্পাসসহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে আইনের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ অধীনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের গ্রহণ করা বেতন ভাতা লভ্যাংশসহ কেন ফেরত দেওয়া হবে না এবং অপর এক রুলে মানিলন্ডারিং ও বিশ্বাস ভঙ্গ করার জন্য বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সারোয়ার পায়েলের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার(৮ জুন) হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতের শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী গোলাম সারোয়ার পায়েল।
তিনি জানান, প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ অধীনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দরকার স্থায়ী ক্যাম্পাস করার কোনও উদ্যেগ গ্রহণ করেননি কর্তৃপক্ষ।ক্যাম্পাসের জন্য ঢাকার ভেতরে দুই একর ও ঢাকা বাইরে দুই একর জায়গা থাকার কথা। কিন্তু তারা এসব নিয়ম না মেনেই অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছে। তাই জনস্বার্থে রিট করেছেন তিনি।ওই রিটের শুনানিতে আজ এই আদেশ দেওয়া হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক